SEO-friendly URL তৈরি করার কিছু টিপস

 SEO-friendly URL তৈরি করার কিছু টিপসঃ



গোগল সবসময় আপনার URL কে সিম্পল এবং ফ্রেন্ডলি রাখতে বলে। কিন্তু সেটা করবেন কিভাবে? 

১। page title দিয়ে শুরু করুন

বেশিরভাগ ক্ষেত্রে পেজ টাইটেল কেই ইকটু মডিফাই করে পারফেক্ট URL বানানো যায়। তাই প্রথমে টাইটেল নিন এরপর পরের স্টেপ গুলো ফলো করুন।

২। special characters ইউজ করবেন না 

গোগল URL কে সিম্পল রাখার জন্য URL এ commas, semicolons, colons, spaces, quotes এসবের ব্যবহার না করতে রেকমেন্ড করে। 

এবং এগুলো কে  unsafe characters হিসেবে ধরা হয় এবং  URLs এর অংশ হিসেবে বিবেচনা করা হয় না।

৩। Remove numbers

URL এ সংখ্যাবাচক শব্দ ব্যবহার না করাই ভাল, কারণ ভবিষ্যতে কখনো যদি পোস্ট টি আপডেট করার প্রয়োজন পরে তখন সহজেই টাইটেল চেঞ্জ করতে পারবেন কিন্তু URL পারবেন না, করলে পুরাতন URL কে নতুন URL এ রিডাইরেক্ট করতে হবে এছাড়াও র‍্যাংক হারানো সহ নানা সমস্যায় পরতে পারেন।

৪। অতিরিক্ত তথ্য এভয়েড করুন

URL এ প্রয়োজনের অতিরিক্ত শব্দ, অক্ষর বা তথ্য দেওয়া থেকে বিরত থাকুন। 

ভিজিটর রা সাধারণত বড় আকারের URL দেখলে ভয় পেয়ে যায়।

আর গোগলের সার্চ রেজাল্টেও বড় URL কেটে দেয়।

৫। lowercase ইউজ করুন

URL এ সব সময় ছোট হাতের অক্ষর ইউজ করুন, যদিও বেশিরভাগ ওয়েব সার্ভার বড় হাতের এবং ছোট হাতের অক্ষরে কোন পার্থক্য করে না কিন্তু তবুও সেফ থাকতে এবং ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু এড়াতে সবসময় lowercase URLs ইউজ করা ভাল।

যদি ওয়ার্ড-প্রেস ইউজার হন তাহলে এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, ওয়ার্ড-প্রেসে এটা অটোমেটিক ই হয়ে যায়।

৬। space গুলোকে hyphen দিয়ে Replace করুন

URL গুলো space এড করতে পারে না, তাই ব্রাউজার space গুলোকে “%20” রিরাইট করে দেয়। 

তাই এই সমস্যা এড়াতে space এর বদলে সবসময় hyphen ইউজ করুন। চাইলে underscores (_)  ও ইউজ করতে পারেন, গোগল এটা নিয়ে মাথা ঘামায় না এবং র‍্যাংকিং এ কোন ইফেক্ট ফেলে না। 

কিন্তু বেশিরভাগ মানুষ যেহেতু hyphens (-) এর সাথেই বেশি পরিচিত কাজেই যেখানে ইউজ করার জায়গা আছে এটা ইউজ করাই বেটার। 

ধন্যবাদ 🙂


Comments

Popular posts from this blog

CDN কী? CDN এর মাধ্যমে যেভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে ফাস্ট করবেন