CDN কী? CDN এর মাধ্যমে যেভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে ফাস্ট করবেন

ওয়েবসাইটে ভিজিটির ধরে রাখতে লোডিং টাইম কমানোর বিকল্প নেই। ওয়েবসাইটকে ফাস্ট করার মানেই হলো লোডিং টাইম কমানো। এসইও এর ক্ষেত্রেও এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি সার্চ ইঞ্জিন লোডিং টাইমকেও র‌্যাঙ্কিং ফ্যাক্টরে গুরুত্ব দেয়।  CDN-এর সাহায্যে খুব সহজেই ওয়েবসাইটকে ফাস্ট করা যায়।

CDN কী? CDN এর পূর্ণরূপ হচ্ছে "Content Delivery Network". CDN ব্যবহার করার মাধ্যমে আপনার ওয়েবসাইট এবং ওয়েবসাইটের সকল কন্টেন্টের লোডিং টাইম কমাতে পারবেন। অর্থাৎ, ওয়েবসাইটের সকল কন্টেন্ট দ্রুতগতিতে লোড হবে।

CDN যেভাবে পাবেন: বর্তমানে অনেক CDN সার্ভার রয়েছে, যেমন: stackpath, maxcdn, keycdn, cloudflare ইত্যাদি। তবে এগুলো অনেক টাকা খরচ করে ব্যবহার করতে হয়। কিন্তু আপনি চাইলে ফ্রিতেই CDN ব্যবহার করতে পারবেন।

আরো পড়ুনঃ হাবিবুল ব্লগ

যেভাবে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে CDN ব্যবহার করবেন

 ১ | প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে Plugins এ যান। তারপর Add New Plugins এ যান।
এরপর CDN Enable লিখে সার্চ দিন। তারপর দেখুন "CDN Enabler For WordPress" লেখা প্লাগিন আসবে। সেটা Install করুন, তারপর Active করুন। অথবা প্লাগিনটি এই লিংক থেকে সরাসরি ডাউনলোড করে নিন Download Now

২ | এবার Settings থেকে CDN Enabler এ ক্লিক করুন। তারপর নিচের স্ক্রিনশর্টের মতো একটি নতুন উইন্ডো ওপেন হবে।

৩ |  এবার দেখুন CDN URL লেখা সেখানে একটি লিংক বসাতে হবে। এখানে একটু বোঝার বিষয় আছে খেয়াল করুন-
আপনার সাইটের লিংক যদি হয় example.com তাহলে এই লিংক লিখুন
http://cdn.mdswebdesignbd.cf/example.com

আপনার সাইটের লিংক যদি হয় www.example.com তাহলে এই লিংক লিখুন
http://cdn.mdswebdesignbd.cf/www.example.com

আপনার সাইটের লিংক যদি হয় example.com এবং যদি SSL (মানে https://) ব্যবহার করে থাকেন তাহলে এই লিংক লিখুন
https://cdn.mdswebdesignbd.cf/example.com
আপনার সাইটের লিংক যদি হয় www.example.com এবং যদি SSL (মানে https://) ব্যবহার করে থাকেন তাহলে এই লিংক লিখুন
https://cdn.mdswebdesignbd.cf/www.example.com
৪। এবার Excludes থেকে আগের লেখা মুছে এই লেখা বসান:
.php, .html, .xml

৫। এবার Enable CDN For Relative Path এবং Enable HTTPS For CDN এই ২ টা তে টিক দিয়ে দিন। তারপর সেভ করুন।

কাজ শেষ। এরপর সাইট ভিজিট করে দেখুন। রকেটের মতো ফাস্ট হয়ে গেছে।

Comments

Popular posts from this blog

SEO-friendly URL তৈরি করার কিছু টিপস